EN ☀️
×

Follow Us

অর্থনীতি

দেশে প্রথম ধাপে ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২০ পিএম

দেশে প্রথম ধাপে ৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন

ছবি: সংগৃহীত

অ অ

দেশে প্রথম ধাপে চারটি ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার প্রাথমিক অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত চার ব্যাংককে লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিক অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল ব্যাংক-বাংলালিংক অ্যান্ড স্কয়ার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার জন্য মোট ১২টি প্রতিষ্ঠান আবেদন করেছিল। সেগুলোর মধ্যে যাচাই-বাছাই শেষে চারটি প্রতিষ্ঠানকে প্রাথমিকভাবে এলওআই দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আবেদনকারী অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ব্রিটিশ বাংলা ডিজিটাল ব্যাংক, আমার ডিজিটাল ব্যাংক-২২ এমএফআই, ৩৬ ডিজিটাল ব্যাংক, আমার ব্যাংক, অ্যাপ ব্যাংক-ফার্মারস, মৈত্রী ডিজিটাল ব্যাংক, উপকারী ডিজিটাল ব্যাংক এবং মুনাফা ইসলামী ডিজিটাল ব্যাংক-আকিজ।

ডিজিটাল ব্যাংকের কার্যক্রম মূলত প্রযুক্তিনির্ভর হবে। প্রচলিত ব্যাংকের মতো শাখা বা উপশাখার পরিবর্তে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে গ্রাহকদের বিভিন্ন ব্যাংকিং সেবা দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন