EN ☀️
×

Follow Us

অর্থনীতি

সমবায়ের মূল লক্ষ্য দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি: সমবায়মন্ত্রী

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পিএম

সমবায়ের মূল লক্ষ্য দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি: সমবায়মন্ত্রী

ছবি: সংগৃহীত

অ অ

সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, সমবায়ের মূল লক্ষ্য মুনাফা অর্জন নয়, বরং দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করা। তবে সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি ব্যাংককে টিকিয়ে রাখতে আর্থিক শৃঙ্খলা ও নিয়ম-কানুন মেনে চলাও জরুরি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে সমবায় অধিদপ্তরের মাল্টিপারপাস হলরুমে বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ৪৯তম সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার মহোত্তমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব ড. রফিকুল ই মোহামেদ এবং সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. সেলিম ফকির। 

সমবায়মন্ত্রী বলেন, ঋণ নিয়ে তা পরিশোধ না করার সংস্কৃতি গ্রহণযোগ্য নয়। প্রাকৃতিক দুর্যোগ বা বাস্তব কোনো কারণে ঋণ পরিশোধে সমস্যা হলে তা মানবিকভাবে বিবেচনা করা হবে। কিন্তু ঋণের অর্থ অন্য কাজে ব্যয় করে ইচ্ছাকৃতভাবে খেলাপি হওয়া মেনে নেওয়া হবে না।

সমবায় ব্যাংককে দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক মুক্তির হাতিয়ার হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।

সমবায় ব্যাংকের বিভিন্ন সমস্যা যুক্তিসংগতভাবে উপস্থাপনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেশের দরিদ্র মানুষের কল্যাণে ব্যাংকটিকে আরও কার্যকর করতে তিনি সমবায়ীদের সঙ্গে নিয়ে কাজ করবেন।

আরও পড়ুন