EN ☀️
×

Follow Us

অর্থনীতি

রিমার্ক প্যাভিলিয়নে কেয়া পায়েল, নজর কাড়লেন বিশেষ পোশাকে

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পিএম

রিমার্ক প্যাভিলিয়নে কেয়া পায়েল, নজর কাড়লেন বিশেষ পোশাকে

ছবি: ডেইলি সান

অ অ

আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর অন্যতম আকর্ষণে পরিণত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। রিমার্কের লোগোযুক্ত বিশেষ পোশাকে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়নে তার উপস্থিতি পুরো প্রদর্শনীতে যোগ করে নতুন মাত্রা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ছুটির দিনে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেন জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর হল নম্বর ৪-এ আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনীর দ্বিতীয় দিন সন্ধ্যায় রিমার্ক প্যাভিলিয়ন পরিদর্শন করেন তিনি।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কেয়া পায়েল রিমার্কের বিভিন্ন ব্র্যান্ডের নতুন পণ্য নিয়ে আগ্রহ প্রকাশ করেন। প্যাভিলিয়নে প্রদর্শিত বিভিন্ন ধরনের প্রসাধনী, ত্বকের যত্ন ও ব্যক্তিগত পরিচর্যার পণ্য ঘুরে দেখেন তিনি। পাশাপাশি দেশের কসমেটিকস শিল্পের আধুনিক উৎপাদন সক্ষমতা সম্পর্কেও খোঁজ নেন।

রিমার্কের উৎপাদন সক্ষমতা দেখে আশাবাদী হওয়ার কথা জানিয়ে কেয়া পায়েল বলেন, বাংলাদেশের কসমেটিকস ও ব্যক্তিগত পরিচর্যা শিল্প এখন সম্ভাবনাময় একটি খাত হিসেবে এগিয়ে যাচ্ছে। আধুনিক উৎপাদন সক্ষমতা এবং আন্তর্জাতিক মানের পণ্য তৈরির উদ্যোগ দেশের প্রসাধনী ও ত্বকের যত্নের পণ্য তৈরির শিল্পকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আশা প্রকাশ করেন, স্থানীয়ভাবে আন্তর্জাতিক মানের কসমেটিকস ও ত্বকের যত্নের পণ্য উৎপাদনের সক্ষমতা বাড়ার মাধ্যমে বাংলাদেশ শুধু আমদানিনির্ভর বাজার হিসেবে থাকবে না; বরং ভবিষ্যতে এ শিল্পে আন্তর্জাতিক বাজারেও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।

প্যাভিলিয়ন পরিদর্শন শেষে রিমার্ক-হারল্যানের পক্ষ থেকে কেয়া পায়েলকে বিশেষ উপহার দেওয়া হয়। এ সময় হারল্যানের বিপণন বিভাগের প্রধান হাবিবুল্লাহ হাবিব, রিমার্কের জ্যেষ্ঠ পরিচালন কর্মকর্তা মিজানুর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রিমার্কের প্যাভিলিয়নে বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের কসমেটিকস ও ত্বকের যত্নের পণ্য, আধুনিক উৎপাদন প্রযুক্তি, প্যাকেজিং এবং গুণগত মান নিশ্চিত করার সক্ষমতা তুলে ধরা হচ্ছে। পাশাপাশি নতুন পণ্য ও আকর্ষণীয় প্যাকেজিংও দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে।

আরও পড়ুন