আইসিসিবিতে ‘সুপার সেল কার বাজার’, থাকছে নতুন-রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ি
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পিএম
ছবি: রেজা আহমেদ সুমন
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হচ্ছে ‘সুপার সেল কার বাজার’। এতে নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত বিভিন্ন ধরনের যানবাহনের সমাহার থাকছে।
উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত এ কার বাজার উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) আইসিসিবিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা এম এম জসীম উদ্দীন।
আয়োজকেরা জানান, ক্রেতাদের জন্য একই জায়গায় নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত বিভিন্ন ধরনের যানবাহন দেখার ও কেনার সুযোগ থাকছে এ আয়োজনে।
রাজধানীর অন্যতম বৃহৎ কনভেনশন ভেন্যু আইসিসিবিতে আয়োজিত এ কার বাজারে বিভিন্ন শ্রেণির ক্রেতার চাহিদা বিবেচনায় যানবাহনের সমাহার রাখা হয়েছে। এর মাধ্যমে ক্রেতারা তাঁদের প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী পছন্দের যানবাহন বেছে নেওয়ার সুযোগ পাবেন।