EN ☀️
×

Follow Us

অর্থনীতি

কমার ২৪ ঘণ্টা না যেতেই বাড়ল স্বর্ণের দাম

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০২:৪১ পিএম

কমার ২৪ ঘণ্টা না যেতেই বাড়ল স্বর্ণের দাম
অ অ

টানা তিন দফা বৃদ্ধির পর গতকাল শুক্রবার দেশের বাজারে স্বর্ণের দাম কমেছিল। ২৪ ঘণ্টা যেতে না যেতেই আবারও বাড়ল দাম। এবার ২ হাজার ১৫৮ টাকাই বৃদ্ধি করে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

শনিবার (১৫ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে তা জানিয়েছে বাজুস।

বাজুসের নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৭৯ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ১৬৫ টাকা। এছাড়া, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৮০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ২০৬ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৫৮ হাজার ৬৩০ টাকা।

আরও পড়ুন