EN ☀️
×

Follow Us

অর্থনীতি

আবার কমল স্বর্ণের দাম, ভরি কত?

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ১০:৫৫ এএম

আবার কমল স্বর্ণের দাম, ভরি কত?

ছবি: সংগৃহীত

অ অ

দেশের বাজারে আবারও কমানো হয়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) দাম কমেছে ২ হাজার ১৫৮ টাকা। নতুন দামে ভ্যাটসহ এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী (পিওর) স্বর্ণের দাম কমায় এ সমন্বয় করা হয়েছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

নতুন দামে প্রতি ভরি স্বর্ণ

২২ ক্যারেট: ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা

২১ ক্যারেট: ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা

১৮ ক্যারেট: ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা

সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা

বাজুস জানিয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে।

তবে স্বর্ণালঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে নকশা অনুযায়ী মজুরি যুক্ত হবে। এছাড়া মূল্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। অলঙ্কার এক্সচেঞ্জ ও পুনঃক্রয়ের ক্ষেত্রে বাজুসের আগের নিয়মই বহাল থাকবে।

উল্লেখ্য, এর আগেও ১৩ জুলাই স্বর্ণের দাম কমানো হয়েছিল। সেদিন ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরির দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা নির্ধারণ করা হয়।

আরও পড়ুন