বস্ত্র খাতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ করল সরকার
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৭:৪৪ পিএম
রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পে দেশীয় সুতা বা কাপড় ব্যবহারে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাকের পরিবর্তে বিকল্প নগদ সহায়তার হার দেড় শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করেছে সরকার।
এ সংক্রান্ত একটি নির্দেশনা বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়।
নির্দেশনায় বলা হয়েছে, এ সুবিধা পেতে রপ্তানিকারকদের দেশীয় উৎস থেকে সুতা বা কাপড় সংগ্রহের প্রমাণপত্র দাখিল করতে হবে।
সরকারের এ সিদ্ধান্ত ১ জুলাই থেকে কার্যকর বলেও জানানো হয়েছে ওই নির্দেশনায়।
সূত্র: বাসস
আরও পড়ুন