EN ☀️
×

Follow Us

অর্থনীতি

সঞ্চয়পত্রে দ্বিগুণ কর

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০৪:১০ এএম

সঞ্চয়পত্রে দ্বিগুণ কর

ছবি: সংগৃহীত

অ অ

সম্পদশালী মানুষের সম্পদে বাড়ানো হচ্ছে না করের হার। তবে আইনের মারপ্যাঁচে গরিব-মধ্যবিত্তের টিকে থাকার সম্বল সঞ্চয়পত্রে দ্বিগুণ হারে কর বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বাজেটে।

বৃহস্পতিবার (১১ জুন) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে এই প্রস্তাব রাখেন।

এতে পাঁচ লাখ টাকার সঞ্চয়পত্রের মালিককে তাঁর সুদ আয়ের ওপর অন্তত ১০ শতাংশ হারে কর দিতে হবে। আগে একই পরিমাণ টাকার সঞ্চয়পত্র থাকলে তিনি ৫ শতাংশ হারে কর দিতেন। সেই হিসাবে তাঁকে আগের তুলনায় দ্বিগুণ হারে কর দিতে হবে। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই ঘোষণা এসেছে।


 

আরও পড়ুন