EN ☀️
×

Follow Us

অর্থনীতি

ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলার জন্য বড় চ্যালেঞ্জ: দেবপ্রিয় ভট্টাচার্য

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৯:৩১ পিএম

ঋণনির্ভর বাজেট আর্থিক শৃঙ্খলার জন্য বড় চ্যালেঞ্জ: দেবপ্রিয় ভট্টাচার্য
অ অ

প্রস্তাবিত ঋণনির্ভর বাজেট দেশের আর্থিক শৃঙ্খলার ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। 

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদ ভবন থেকে বাজেট অধিবেশন দেখে বের হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, এবারের বাজেটে বৈদেশিক ঋণের ওপর তুলনামূলক বেশি নির্ভরতা দেখানো হয়েছে। পাশাপাশি বিভিন্ন খাতে বড় অঙ্কের থোক বরাদ্দ রাখা হয়েছে, যা ভবিষ্যতে দেশের সামষ্টিক অর্থনীতির শৃঙ্খলার জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। শেষ পর্যন্ত এই বাজেটের মূল সাফল্য নির্ভর করবে এর কার্যকর বাস্তবায়নের ওপর।

বাজেটের গুণগত দিক উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেন, ‌বাজেটে মানবিক অর্থনীতি গড়ার চেষ্টা, যুব সমাজ ও পিছিয়ে পড়া মানুষের জন্য নানা বরাদ্দের কথা বলা হয়েছে। এছাড়া উদারীকরণ ও ডিজিটাল অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে স্থান পেয়েছে। তবে সরকারের এই নীতিগত কাঠামোকে বাস্তবায়ন করার জন্য যে আর্থিক ভিত্তি প্রয়োজন, তা অত্যন্ত দুর্বল।

তিনি আরও উল্লেখ করেন, সংস্কারের ধারাবাহিকতা বজায় রেখে সরকার কতটা দক্ষতার সঙ্গে এই বিশাল বাজেট বাস্তবায়ন করতে পারে, সেটিই আগামী দিনে সবচেয়ে বড় পরীক্ষা।

আরও পড়ুন