EN ☀️
×

Follow Us

অর্থনীতি

রিজার্ভ আরও বাড়ল

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৬ মে ২০২৬, ০৯:২১ পিএম

রিজার্ভ আরও বাড়ল
অ অ

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। রিজার্ভ বেড়ে এখন ৩৫ হাজার ৩৩০ দশমিক ৭২ মিলিয়ন বা ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বুধবার (০৬ মে) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, ৬ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৩০ দশমিক ৭২ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩০ হাজার ৬৭৪ দশমিক ০৭ মিলিয়ন মার্কিন ডলারে।

গত ৫ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ৩০৫ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ৩০ হাজার ৬১৫ দশমিক ২৭ মিলিয়ন ডলার।

আরও পড়ুন