EN ☀️
×

Follow Us

অর্থনীতি

রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা বাড়াতে কর কর্মকর্তাদের প্রতি আহ্বান

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পিএম

রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা বাড়াতে কর কর্মকর্তাদের প্রতি আহ্বান

ছবি: সংগৃহীত

অ অ

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর যৌথ উদ্যোগে আয়োজিত জাতীয় রাজস্ব বোর্ডের পরামর্শক কমিটির ৪৬তম সভায় রাজস্ব ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কর কর্মকর্তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় রিহ্যাব-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক কর কর্মকর্তাদের সততা ও নৈতিকতার সঙ্গে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, রাজস্ব আহরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং করদাতাদের প্রতি সহনশীল আচরণ বজায় রাখা হলে ব্যবসা-বাণিজ্যের পরিবেশ আরও উন্নত হবে। পাশাপাশি তিনি কর প্রশাসনের আধুনিকায়ন ও হয়রানিমুক্ত সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, এনবিআরে রিহ্যাবের পক্ষ থেকে দেওয়া প্রস্তাবনা অনুযায়ী নিবন্ধন ব্যয় কমানো হলে ব্যবসা সহজ হবে। সঠিক ও ন্যায়সঙ্গত কর ব্যবস্থা দেশের অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বিকেএমইএসহ বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা দেশের রাজস্ব ব্যবস্থা, কর নীতি সহজীকরণ, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

সভায় অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সরকারি ও বেসরকারি খাতের যৌথ উদ্যোগে দেশের রাজস্ব আহরণ আরও গতিশীল হবে এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

আরও পড়ুন