EN ☀️
×

Follow Us

অর্থনীতি

কাগজশিল্পের সম্ভাবনা নিয়ে পেপারটেক এক্সপোতে বসুন্ধরা পেপার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৩১ পিএম

কাগজশিল্পের সম্ভাবনা নিয়ে পেপারটেক এক্সপোতে বসুন্ধরা পেপার
অ অ

শুরু হয়েছে পেপার ইন্ডাস্ট্রির বহুল প্রতীক্ষিত অন্যতম বৃহৎ আয়োজন ‘সপ্তম পেপারটেক এক্সপো-২০২৬’। এতে সক্রিয়ভাবে অংশ নিয়েছে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের (এসবিজি) অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস পিএলসি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাজধানীর কুড়িল সংলগ্ন আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) এই এক্সপোর উদ্বোধন হয়েছে। চলবে ১৮ এপ্রিল (শনিবার) পর্যন্ত।

পাল্প, পেপার ও প্যাকেজিংশিল্পের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং সংশ্লিষ্ট অংশীজনদের একত্রিত করার লক্ষ্যে আয়োজিত পেপারটেক এক্সপো শিল্পখাতে নতুন দিগন্ত উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। তিন দিনব্যাপী প্রদর্শনীতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের বহুমাত্রিক ও আধুনিক সব পণ্য প্রদর্শন করছে।

প্রদর্শনীতে অংশ নেওয়া সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের চেয়ারম্যান সাফওয়ান সোবহানের মূল লক্ষ্য কাগজশিল্পে নতুন দিগন্ত উন্মোচন এবং উদ্ভাবনের মাধ্যমে নতুন পথচলার সূচনা করা। তিনি সব সময় বিশ্বাস করেন, বসুন্ধরা পেপার মিলস পিএলসির সাফল্যের অন্যতম প্রধান ভিত্তি হলো এর সরবরাহকারীদের সঙ্গে গড়ে ওঠা দৃঢ়, আস্থাভাজন ও দীর্ঘমেয়াদী সম্পর্ক।

বাংলাদেশ এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড (বিইপিএল) আয়োজিত এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বসুন্ধরা পেপার মিলস পিএলসির স্টল নং ৩০৮-৩১৫। সেখানে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ড—বসুন্ধরা পেপার, বসুন্ধরা টিস্যু, বসুন্ধরা টয়লেট্রিজ এবং হাইজিন পণ্যসমূহ দর্শনার্থীদের জন্য প্রদর্শিত হচ্ছে।

এক্সপোর উদ্বোধনী ও চলমান কার্যক্রমে বসুন্ধরা গ্রুপের সিনিয়র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. মুস্তাফিজুর রহমান, চিফ সেলস অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান এবং জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ আলাউদ্দিন উপস্থিত ছিলেন।

পেপারটেক এক্সপো-২০২৬ শিল্পখাতের উদ্ভাবন, নেটওয়ার্কিং এবং টেকসই সমাধান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

আরও পড়ুন