EN ☀️
×

Follow Us

অর্থনীতি

১১ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

রবিবার দুপুর থেকে পুনরায় পণ্য আমদানি শুরু হয়েছে।

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৪:২৩ পিএম

১১ দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

ছবি: সংগৃহীত

অ অ

ঈদুল ফিতর- এর ছুটি এবং ভারতের হিলি কাস্টমসের এক রাজস্ব কর্মকর্তার মৃত্যুর কারণে টানা ১১ দিন বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে ভারত-বাংলাদেশ পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য।

রবিবার (২৯ মার্চ) দুপুরে ভারতীয় পণ্যবাহী ট্রাক হিলি স্থলবন্দর- এ প্রবেশের মধ্য দিয়ে পুনরায় বাণিজ্য কার্যক্রম চালু হয়।

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহিনুল ইসলাম শাহীন মণ্ডল জানান, ঈদের ১০ দিনের ছুটি শেষে শনিবার থেকে আমদানি কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ভারতের হিলি কাস্টমস সুপারিন্টেনডেন্ট মধুসুদন দত্ত-এর মৃত্যুর কারণে সেদিনও বাণিজ্য বন্ধ ছিল। তবে রবিবার দুপুর থেকে পুনরায় পণ্য আমদানি শুরু হয়েছে।

এদিকে পানামা পোর্ট- এর অপারেশন ম্যানেজার অসিত কুমার শ্যানাল জানান, দীর্ঘ ছুটির পর আজ বন্দরে পণ্য ওঠানামাসহ সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন