EN ☀️
×

Follow Us

অর্থনীতি

নতুন সরকার ক্ষমতায়, অনেক কিছুরই পরিবর্তন হবে: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেছেন, নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেক কিছুরই পরিবর্তন হবে। এটা নতুন কিছু না

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৪ পিএম

নতুন সরকার ক্ষমতায়, অনেক কিছুরই পরিবর্তন হবে: অর্থমন্ত্রী
অ অ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ড. আহসান এইচ মনসুর বাদ দিয়ে মোস্তাকুর রহমানকে নিয়োগের ব্যাপারে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেক কিছুরই পরিবর্তন হবে। এখানেও পরিবর্তন হয়েছে। এটা নতুন কিছু না। প্রয়োজনে আরও অনেক জায়গায় পরিবর্তন হবে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এদিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়।

‘গভর্নর পদে এত দ্রুত পরিবর্তন? বিশেষ কোনো কারণ আছে কিনা?’ সাংবাদিকদের এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে অর্থমন্ত্রী বলেন, আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। এর বিশেষ কোনো কারণ নেই।

আরও পড়ুন