EN ☀️
×

Follow Us

অর্থনীতি

২ হাজার তরুণের কর্মসংস্থানের লক্ষ্যে ২০ প্রতিষ্ঠানের সঙ্গে ব্র্যাকের সমঝোতা স্মারক সই

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ২৯ জানুয়ারি ২০২৬, ০৬:৩৩ পিএম

২ হাজার তরুণের কর্মসংস্থানের লক্ষ্যে ২০ প্রতিষ্ঠানের সঙ্গে ব্র্যাকের সমঝোতা স্মারক সই
অ অ

রিটেইল বা খুচরা বিক্রয় খাতে প্রশিক্ষণ শেষে প্রায় দুই হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে ব্র্যাক। এ লক্ষ্যে ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি (এসডিপি) দেশের ২০টি শীর্ষস্থানীয় রিটেইল বা খুচরা বিক্রয় প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

এই উদ্যোগের আওতায় নারী, প্রতিবন্ধী ব্যক্তি ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীরা বিভিন্ন চেইন শপে চাকরি ও শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ পাবেন।

‘রিটেইল সেলস অ্যাপ্রেন্টিসশিপ’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকার ব্র্যাক সেন্টারে এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এই কর্মসূচির আওতায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের প্রায় দুই হাজার তরুণ-তরুণী প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবেন। প্রশিক্ষণার্থীদের মধ্যে বিশেষভাবে নিম্ন আয়ের পরিবারের নারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন