EN ☀️
×

Follow Us

অর্থনীতি

বসুন্ধরা সিমেন্ট, রেডি মিক্স ও পিএইচসি পাইলের যৌথ উদ্যোগে সেলস কনফারেন্স

ডেইলি সান রিপোর্ট

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০১:০০ পিএম

বসুন্ধরা সিমেন্ট, রেডি মিক্স ও পিএইচসি পাইলের যৌথ উদ্যোগে সেলস কনফারেন্স

ছবি: সংগৃহীত

অ অ

‘একসাথে উচ্ছ্বাসে, সাফল্যের পথে’- এই প্রতিপাদ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের অঙ্গপ্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট, কিং ব্র্যান্ড সিমেন্ট, বসুন্ধরা রেডিমিক্স ও বসুন্ধরা পিএইচসি পাইলের যৌথ উদ্যোগে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সেলস কনফারেন্স- ২০২৬।

শনিবার (৩ জানুয়ারি) কক্সবাজারের সীগাল হোটেলে এ সেলস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

আয়োজিত কনফারেন্সে উপস্থিত ছিলেন, সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল (SBG) এর চিফ অপারেটিং অফিসার (COO) শাহেদ জাহিদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কে এম জাহিদ উদ্দিন, সিমেন্ট ডিভিশনের চিফ সেলস অফিসার শাহ জামাল শিকদার, রেডি মিক্স ডিভিশনের হেড অব সেলস গোলাম রাব্বানি, পিএইচসি পাইল ডিভিশনের হেড অব সেলস এনামুল ইসলাম এবং সিমেন্ট, রেডি মিক্স ও পিএইচসি পাইল ডিভিশনের জেনারেল ম্যানেজার (ব্র্যান্ড ও মার্কেটিং) শাকিব কামাল আহমেদ, জি এম মার্কেটিং মোহাম্মদ আলাউদ্দিন।

পাশাপাশি প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সেলস প্রতিনিধিরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

সিমেন্ট, রেডি মিক্স ও পিএইচসি পাইল বিভাগের সমন্বিত সেলস কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে আয়োজিত এ সেলস কনফারেন্সে বিগত সময়ের সাফল্য ও অর্জনের পর্যালোচনার পাশাপাশি বর্তমান বাজার পরিস্থিতির বিশ্লেষণ এবং ভবিষ্যৎ কৌশল ও পরিকল্পনা উপস্থাপন করা হয়। একই সঙ্গে সেলস টিমের মধ্যে পারস্পরিক সমন্বয়, অভিজ্ঞতা বিনিময় এবং পেশাগত উৎকর্ষ অর্জনের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।আয়োজকগণ আশাবাদ ব্যক্ত করেন, এই Sales Conference 2026 আগামী দিনে সাফওয়ান বসুন্ধরা

গ্লোবালের সংশ্লিষ্ট পণ্যসমূহের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং সামগ্রিকভাবে করপোরেট সেলস কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সেলস কনফারেন্স আগামী দিনে বসুন্ধরা গ্রুপের সংশ্লিষ্ট পণ্যগুলোর বাজার সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে এবং সামগ্রিকভাবে করপোরেট সেলস কার্যক্রমকে আরও সুসংহত করবে।

আরও পড়ুন