EN ☀️
×

Follow Us

ফিচার

ঘুম থেকে উঠেই কফি খাচ্ছেন? অজান্তেই বড় ভুল করছেন না তো?

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পিএম

ঘুম থেকে উঠেই কফি খাচ্ছেন? অজান্তেই বড় ভুল করছেন না তো?

ছবি: সংগৃহীত

অ অ

কফি আমাদের প্রিয় একটি পানীয়। ঘুম থেকে উঠে এক কাপ গরম চা কিংবা কফিতে চুমুক না দিলে অনেকেরই দিন শুরু হয় না। কিন্তু আপনি কী জানেন, এই কফি পানেরও আছে নির্দিষ্ট সময়? আর ভুল সময়ে কফি পানে রয়েছে স্বাস্থ্যঝুঁকি।

ক্লান্তি দূর করতে এই দুই পানীয় দারুণ কার্যকরী হলেও, যেকোনো সময়ে এটি পান করা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসা গবেষকেরা। অনুপযুক্ত সময়ে অতিরিক্ত চা ও কফি পানের ফলে শরীরে পুষ্টির শোষণ ব্যাহত হওয়ার পাশাপাশি গুরুতর হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। 

বিশেষজ্ঞদের মতে, ভুল সময়ে চা বা কফি পানের অভ্যাস পরিপাকতন্ত্রে নেতিবাচক প্রভাব ফেলে এবং খাদ্য থেকে শরীরের প্রয়োজনীয় পুষ্টি উপাদান শোষণের ক্ষমতা কমিয়ে দেয়।

চা ও কফিতে থাকা ক্যাফেইন মানবদেহের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে এবং অতিরিক্ত গ্রহণের ফলে এটি আসক্তিতে পরিণত হয়। গবেষণায় প্রাপ্ত তথ্যানুযায়ী, একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক ক্যাফেইন গ্রহণের সর্বোচ্চ নিরাপদ সীমা ৩০০ মিলিগ্রাম।

হিসাব অনুযায়ী, প্রতি ১৫০ মিলিলিটার ফিল্টার কফিতে ৮০ থেকে ১২০ মিলিগ্রাম, ইনস্ট্যান্ট কফিতে ৫০ থেকে ৬৫ মিলিগ্রাম এবং সমপরিমাণ চায়ে ৩০ থেকে ৬৫ মিলিগ্রাম পর্যন্ত ক্যাফেইন থাকে। ফলে পরিমাণের দিকে নজর না রাখলে সহজেই এই নিরাপদ সীমা পার হয়ে যাওয়ার ঝুঁকি থাকে।

স্বাস্থ্যঝুঁকি এড়াতে প্রধানত তিনটি সময়ে ক্যাফেইন জাতীয় পানীয় থেকে সম্পূর্ণ দূরে থাকার পরামর্শ দিয়েছেন পুষ্টিবিদ ও চিকিৎসকেরা। আজকে জেনে নিন আপনার রোজকার কফির টাইমের আদর্শ নিয়ম।

সকালে খালি পেটে

দিনের শুরুতে খালি পেটে চা বা কফি পান করলে শরীরে 'কর্টিসল' নামক স্ট্রেস হরমোনের স্বাভাবিক উৎপাদনে বড় ধরণের ব্যাঘাত ঘটে। এর ফলে দিন শুরু হওয়ার আগেই শরীর ও মন অতিরিক্ত উদগ্রীব, খিটখিটে বা ভারসাম্যহীন হয়ে পড়তে পারে।

খাবারের সাথে বা পরপর

সকালের নাস্তা কিংবা দুপুরের ভারী খাবারের সাথে বা ঠিক পরপরই চা-কফি পানের অভ্যাস অত্যন্ত ক্ষতিকর। এই পানীয়গুলো অ্যাসিডিক প্রকৃতির হওয়ায় তা সরাসরি হজমপ্রক্রিয়ায় বাধা দেয়। বিশেষ করে চায়ের উপাদানগুলো প্রোটিনকে শক্ত করে ফেলে, যা হজম করা কঠিন হয়। এছাড়া খাবারের ঠিক পরপর এটি পান করলে শরীর খাদ্য থেকে প্রয়োজনীয় ‘আয়রন’ বা লোহা শোষণ করতে পারে না। পুষ্টির সঠিক জোগান নিশ্চিত করতে যেকোনো ভারী খাবার খাওয়ার অন্তত এক ঘণ্টা আগে ও পরে চা-কফি এড়িয়ে চলা উচিত

বিকেল ৪টার পর

বিকালের পর বা সন্ধ্যায় ক্যাফেইন গ্রহণ করলে তা সরাসরি ঘুমের ওপর প্রভাব ফেলে। চিকিৎসকদের মতে, ঘুমাতে যাওয়ার অন্তত ৬ থেকে ১০ ঘণ্টা আগে ক্যাফেইন বর্জন করা উচিত। বিকেল ৪টার পর থেকে চা-কফি না খাওয়ার অভ্যাস ঘুমের গুণগত মান বাড়ায়, লিভার বা যকৃতের ডিটক্সিফিকেশনে সাহায্য করে এবং রক্তে কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণে রেখে উন্নত পরিপাকতন্ত্র গঠনে সহায়তা করে।

সুস্থ ও কর্মক্ষম থাকতে ক্যাফেইন পানের ক্ষেত্রে পরিমিতিবোধের পাশাপাশি সময়ের এই সাধারণ নিয়মগুলো মেনে চলার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন