EN ☀️
×

Follow Us

খাবার-দাবার

ডিম দিবস আজ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:০৮ এএম

ডিম দিবস আজ

ছবি: সংগৃহীত

অ অ

ডিম দিবস আজ। ইন্টারন্যাশনাল এগ কমিশনের (আইইসি) সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্বজুড়ে এই দিবসটি উদযাপন করা হয়। এবারের ডিম দিবসের মূল প্রতিপাদ্য বা স্লোগান হলো- ‘প্রোটিন যা শক্তি জোগায় এবং সুরক্ষা দেয়’। এই বার্তাকে সামনে রেখেই দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্যমতে, সুস্থ থাকার জন্য একজন মানুষের বছরে ন্যূনতম ১০৪টি ডিম খাওয়া প্রয়োজন। সুখবর হলো, প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী বর্তমানে বাংলাদেশে মাথাপিছু ডিমের সহজলভ্যতা ১৩৭টি। যা প্রয়োজনের চেয়েও বেশি।

প্রাপ্যতার লক্ষ্য পূরণ হলেও পোলট্রি ফিড, বাচ্চা, ওষুধ ও জ্বালানির দাম বাড়ায় ডিম উত্পাদনের খরচ বাড়ছে।

বাংলাদেশ সরকার ডিমের ব্যবহার বাড়াতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের লক্ষ্য হলো, ২০৩১ সালের মধ্যে মাথাপিছু বার্ষিক ডিম খাওয়ার পরিমাণ ১৬৫টিতে উন্নীত করা। ২০৪১ সালের মধ্যে এই সংখ্যা ২০৮টিতে নিয়ে যাওয়া।

১৯৯৬ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত আইইসি কনফারেন্সে প্রথম বিশ্ব ডিম দিবস পালনের সিদ্ধান্ত হয়। সেই থেকে প্রতি বছর বিশ্বব্যাপী এই ইতিবাচক ক্যাম্পেইন চালানো হচ্ছে, যার মূল উদ্দেশ্য মানুষের পুষ্টির চাহিদা পূরণে ডিমের অনন্য ভূমিকা ও প্রয়োজনীয়তার বার্তা সবার কাছে পৌঁছে দেওয়া।

আরও পড়ুন