EN ☀️
×

Follow Us

খাবার-দাবার

ঘরেই বানান রেস্টুরেন্টের স্বাদে চিকেন- শ্রিম্প ক্যাশুনাট সালাদ

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০২:৩৭ পিএম

ঘরেই বানান রেস্টুরেন্টের স্বাদে চিকেন- শ্রিম্প ক্যাশুনাট সালাদ

ছবি: চিকেন-শ্রিম্প ক্যাশুনাট সালাদ। সংগৃহীত

অ অ

রেস্টুরেন্টে খেতে গেলে অনেকেরই পছন্দের খাবারের তালিকায় থাকে চিকেন-শ্রিম্প ক্যাশুনাট সালাদ। এটা সালাদ হলেও স্বাদে দারুণ মজার। আর দুপুর বা রাতের খাবার হিসেবে এই সালাদ হালকা হলেও পেট ভরা রাখে অনেকক্ষণ। স্বাস্থ্যসম্মত হওয়ায় ডায়েট সচেতনরাও নিজেদের পছন্দমতো তেল, মশলা কমিয়ে এটি বানিয়ে থাকেন।

আজকে জেনে নিন মজাদার চিকেন-শ্রিম্প ক্যাসুনাট সালাদের পারফেক্ট রেসিপি।

উপকরণ:

• ১/২ কাপ মুরগির মাংস, ১/৪ কাপ চিংড়ি

• সবজি ও মসলা: সবুজ, লাল ও হলুদ ক্যাপসিকাম, শসা, পেঁয়াজ, কাঁচা মরিচ এবং ধনেপাতা (সবগুলো লম্বা ও চিকন কুচি করা)

• কাজুবাদাম

• ম্যারিনেশনের জন্য: ২ টেবিল চামচ ময়দা, ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদমতো লবণ এবং ১/৪ চা চামচ গোলমরিচ গুঁড়া

• ভাজার জন্য: ২ টেবিল চামচ মাখন (Butter)

• সসের মিশ্রণ: ২ টেবিল চামচ টমেটো কেচাপ, ১ টেবিল চামচ চিলি সস, ১ চা চামচ সয়া সস, ১ টেবিল চামচ তিল তেল, ১/৪ চা চামচ সাদা ভিনেগার এবং ১ চা চামচ চিনি, চিলি ফ্লেক্স (প্রয়োজন অনুযায়ী)

• ১ টেবিল চামচ লেবুর রস

প্রণালী:

চিকেন এবং চিংড়িগুলো লবণ, গোলমরিচ গুঁড়ো, ময়দা এবং কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে রাখুন। এভাবে ১৫ মিনিট রেখে দিন।

একটা প্যান চুলায় দিয়ে গরম করে মাখন দিন। মাখন গলে গেলে মাংস ও চিংড়িগুলো ভেজে নিন। একই প্যানে কাজুবাদামগুলোও হালকা বাদামি করে ভেজে নিন। বেশি ভাজলে তিতা হয়ে যাবে।

সব সবজি জুলিয়ান কাট (লম্বা ও চিকন কুচি) করে কেটে নিন।

টমেটো কেচাপ, চিলি সস, সয়া সস, তিল বা সেসেমি তেল, সাদা ভিনেগার, গোলমরিচ গুঁড়ো এবং চিনি দিয়ে সসটি তৈরি করুন। ঝাল চাইলে স্বাদমতো চিলি ফ্লেক্স দিতে পারেন।

এবার সবজির সাথে সসটি ভালো করে মিশিয়ে নিন। এর মধ্যে আগে থেকে ভেজে রাখা চিকেন, চিংড়ি এবং কাজুবাদামগুলো দিয়ে দিন।

সবকিছু একসাথে খুব সুন্দর করে মিশিয়ে ওপর থেকে লেবুর রস ও ধনেপাতা কুচি দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন। টক, ঝাল, নোনতা, মচমচে একসাথে সবগুলো স্বাদে অনবদ্য লাগবে।

আরও পড়ুন