EN ☀️
×

Follow Us

খাবার-দাবার

গরমে শরীর ঠান্ডা রাখবে যেসব খাবার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৮:২২ পিএম

গরমে শরীর ঠান্ডা রাখবে যেসব খাবার

ছবি: সংগৃহীত

অ অ

তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনা প্রয়োজন। গরমকালে ভারী খাবারে অস্বস্তি লাগতে পারে, তখন হালকা, জলযুক্ত খাবার শরীরকে আরাম দেয় এবং শক্তি জোগায়। এই বিষয়েই মত দিয়েছেন ডায়েটিশিয়ান ও ওয়েলনেস কোচ ড. সিমরত কাথুরিয়া। হিন্দুস্তান টাইমস লাইফস্টাইল-কে তিনি গ্রীষ্মকালে শরীর ঠান্ডা রাখতে সহায়ক ৭টি খাবারের তালিকা দিয়েছেন।

১. শশা 

শশায় রয়েছে ৯৫ শতাংশের বেশি পানি, যা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে এবং টক্সিন দূর করতে সহায়তা করে। ক্যালোরি কম থাকায় এটি কাঁচা, সালাদে অথবা স্মুদি বানিয়ে খাওয়া যেতে পারে।

২. তরমুজ

তরমুজ গ্রীষ্মকালের ক্লাসিক ফলগুলোর মধ্যে একটি। এতে থাকে প্রচুর পরিমাণে পানি, ভিটামিন এ ও সি এবং লাইকোপিন, যা হৃদযন্ত্রের জন্য উপকারী এবং রোদে পুড়ে যাওয়া রোধ করে।

৩. দই

প্রাকৃতিক প্রোবায়োটিক হিসেবে দই হজমে সাহায্য করে এবং শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। মিষ্টি ছাড়া সাদা দই খাওয়া ভালো, চাইলে লেবু মিশিয়ে ছাচ বা ফল দিয়ে স্মুদি বানিয়েও খাওয়া যায়।

৪. ডাবের পানি

ডাবের পানি শরীরের খনিজ পদার্থ ও তরলের ঘাটতি পূরণে সহায়ক। এটি গরমে শরীর ঠান্ডা রাখার জন্য এক অসাধারণ প্রাকৃতিক পানীয়।

৫. টক ফল (কমলা, লেবু, বাতাবি লেবু)

এই ফলগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টি-অক্সিডেন্ট, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। সেই সঙ্গে এগুলো শরীরে ঠান্ডা অনুভব করায় এবং রিফ্রেশ করে।

৬. পুদিনা ও ধনে পাতা

এই ধরনের ভেষজ পাতা খাবারে স্বাদ আনার পাশাপাশি শরীর ঠান্ডা রাখে ও হজমে সহায়তা করে। সালাদ বা পানীয়ে ব্যবহার করা যায়।

৭. ঝিঙে ও লাউ

এই সবজিগুলোতে রয়েছে উচ্চমাত্রার পানি, কম চর্বি এবং সহজে হজম হয়। এগুলো লিভারের কাজেও সহায়তা করে ও শরীরকে ঠান্ডা রাখে।

এই খাবারগুলো নিয়মিত খাদ্যতালিকায় রাখলে গরমে শরীরের সজীবতা বজায় থাকবে এবং সামগ্রিকভাবে সুস্বাস্থ্য নিশ্চিত হবে।

আরও পড়ুন