EN ☀️
×

Follow Us

খাবার-দাবার

গরমে দই-ভাত কেন খাবেন, জেনে নিন উপকারিতা

দই-ভাত পেট ফাঁপা, বদহজম, কোষ্ঠকাঠিন্য ও দুর্বল হজমশক্তির মতো সমস্যা দূর করতে সাহায্য করে।

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৭ মে ২০২৫, ০৭:০২ পিএম

গরমে দই-ভাত কেন খাবেন, জেনে নিন উপকারিতা

ছবি: সংগৃহীত

অ অ

প্রচণ্ড গরমে শরীর ও পেটকে ঠান্ডা রাখতে চাইলে ঘরোয়া, সহজ ও উপকারী খাবার হিসেবে বেছে নেওয়া যায় দই-ভাত। সামান্য নুন ও চিনি মিশিয়ে বা ফোড়ন দিয়ে তৈরি দই-ভাত শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিশেষত গ্রীষ্মকালে এর উপকারিতা আরও বেড়ে যায় বলে জানিয়েছেন পুষ্টিবিদেরা।

গরমে দই-ভাত কেন খাবেন?
দক্ষিণ ভারতের জনপ্রিয় একটি পদ হল 'কার্ড রাইস', যেখানে সাধারণ দই-ভাতে দেওয়া হয় ফোড়ন, বাদাম ও হালকা মশলা। অন্যদিকে, বাঙালিরা সাধারণত সামান্য নুন কিংবা চিনি মিশিয়ে দই-ভাত খেয়ে থাকেন। গন্ধ না থাকলেও এর স্বাদ এবং তৃপ্তি কিন্তু কম নয়। গরমকালে পেট ঠান্ডা রাখার এর মতো সহজ আর কার্যকর খাবার খুব কমই আছে। তবে শুধু পেট ঠান্ডা করাই নয়, দই-ভাত নিয়মিত খেলে আরও অনেক শারীরিক উপকার পাওয়া যায়।

দই-ভাতের উপকারিতা:
১. পাচনতন্ত্রের সমস্যা কমায়: দই-ভাত পেট ফাঁপা, বদহজম ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর করতে সাহায্য করে। নিয়মিত খেলে হজমশক্তি উন্নত হয়।

২. রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়: দইয়ে থাকা প্রোবায়োটিক উপাদান শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।

৩. পেশি সুস্থ রাখে: দইয়ে থাকা প্রোটিন পেশির গঠন ভালো রাখতে ও ক্ষতিগ্রস্ত পেশি মেরামতে ভূমিকা রাখে।

৪. ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে: দই-ভাতের গ্লাইসেমিক ইনডেক্স কম হওয়ায় এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বাড়তে দেয় না। ফলে ডায়াবেটিস রোগীদের জন্যও এটি নিরাপদ।

৫. ওজন নিয়ন্ত্রণে সহায়ক: গ্রীষ্মের দাবদাহে স্বস্তি পেতে ও শরীর সুস্থ রাখতে চাইলে দই-ভাত হতে পারে আপনার দৈনন্দিন খাদ্যতালিকার অংশ। সহজলভ্য এই খাবারটি শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও পরিপূর্ণ। খাবারটি গ্রীষ্মকালে দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত করলে শরীর ও মন দুটোই থাকবে চাঙ্গা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা 

আরও পড়ুন