EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত

ডেইলি সান রিপোর্ট, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০২:০৯ পিএম

নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত
অ অ

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশনে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। এ বছর কুমারী হিসেবে পূজিত হয়েছে ৬ বছর ৬ মাস ১৮ দিন বয়সী শ্রেয়সী ভট্টাচার্য।

সোমবার (১৯ অক্টোবর) ধর্মীয় রীতি অনুসরণ করে দুর্গা দেবীকে কুমারী রূপে পূজা ও অর্ঘ্য নিবেদন করা হয়।

কুমারী পূজায় অংশ নিতে আশপাশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা নারায়ণগঞ্জে আসেন। তাঁদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে পূজা অনুষ্ঠিত হয়।

এ বছর রামকৃষ্ণ মিশনে কুমারীর আসনে বসে শ্রেয়সী ভট্টাচার্য। সে শহরের গলাচিপা এলাকার চিকিৎসক সুমন ভট্টাচার্য ও অর্পিতা ভট্টাচার্যের মেয়ে। তার গোত্র ভরদ্বাজ (ব্রাহ্মণ)।

রামকৃষ্ণ মিশনের স্বামী মহারাজ একনাথনন্দ বলেন, ‘নারী মানে মায়ের প্রতীক। কুমারী পূজা মানে স্বয়ং মাকে পূজা করা। তাঁকে লক্ষ্য করেই কুমারী পূজা করা হয়। এ জন্যই কুমারীকে মাতৃজ্ঞানে পূজা করা হয়।’

তিনি আরও বলেন, প্রতিবছর আশপাশের বিভিন্ন জেলা থেকে ভক্তরা কুমারী পূজায় অংশ নিতে রামকৃষ্ণ মিশনে আসেন। এবারও তাঁরা এসেছেন। উৎসবমুখর পরিবেশেই পূজা অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুন