EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা, লক্ষ্মীপুরে মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ এএম

দুর্গাপূজায় তিন স্তরের নিরাপত্তা, লক্ষ্মীপুরে মণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

ছবি: সংগৃহীত

অ অ

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা নিয়েছে লক্ষ্মীপুর জেলা পুলিশ।

এ উপলক্ষে রবিবার (১৮ অক্টোবর) রাতে সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার মো. আবু তারেক।

পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন।


নির্দেশনায় পূজামণ্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথ এবং মণ্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে জরুরি পরিস্থিতি মোকাবিলায় স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইট প্রস্তুত রাখার পরামর্শও দেন তিনি।

এ ছাড়া আজান ও নামাজের সময় উচ্চ শব্দে মাইক ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান পুলিশ সুপার। পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনে পূজা উদযাপন কমিটি, স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন