EN ☀️
×

Follow Us

বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ে স্কাউটের ৬৯তম জোটা ও ৩০তম জোটি অনুষ্ঠিত

ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পিএম

ঠাকুরগাঁওয়ে স্কাউটের ৬৯তম জোটা ও ৩০তম জোটি অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

অ অ

ঠাকুরগাঁওয়ে স্কাউটের ৬৯তম জোটা ও ৩০তম জোটি অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটস, ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ৬৯তম জোটা ও ৩০তম জোটি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব অডিটোরিয়ামে জেলা স্কাউটসের সহকারী কমিশনার ইব্রাহিম হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এটি।

জোটি অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটস, জেলা শাখার সম্পাদক লুৎফর রহমান মিঠু বলেন, ‘‘বিশ্ব স্কাউটস সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ স্কাউটস এর স্পেশাল ইভেন্টস বিভাগের নির্দেশনায় প্রতিছরই এই আয়োজন করা হয়। এর মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় এই স্কাউটস জাম্বুরীতে অন্যান্য দেশের মতো ঠাকুরগাঁও জেলার স্কাউটরা অনলাইনের মাধমে যুক্ত হলো।’’

তরুন স্কাউট বন্ধুদের উদ্দেশ্য করে তিনি বলেন, এই অংশগ্রহণের মধ্য দিয়ে তারা ইন্টারনেট ও আইসিটিতে আরো বেশি দক্ষ হয়ে উঠবে।’’

জেলা স্কাউটসের এএলটি প্রতিনিধি ইকবাল হোসেন বলেন, ‘‘এই অংশগ্রহণের মাধ্যমে তাদের প্রতিভা বিশ্বের স্কাউট বন্ধুদের সামনে তুলে ধরতে হবে।’’

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা স্কাউটসের কোষাধ্যক্ষ সুচরিতা দেব, সদর উপজেলার স্কাউট লিডার আব্দুল লতিফসহ অন্যরা।

এছাড়াও বিভিন্ন ইউনিটের ইউনিট লিডার ও স্কাউট/গার্ল-ইন-স্কাউট সদস্যসহ শতাধিক জন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন