লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঠাকুরগাঁওয়ে সংগীতানুষ্ঠান
ডেইলি সান রিপোর্ট, ঠাকুরগাঁও
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পিএম
ঠাকুরগাঁওয়ে লালনের তিরোধান দিবসে সংগীত পরিবেশন করছেন শিল্পীরা। ছবি: সংগৃহীত
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে সংগীতানুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।
শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে বিভিন্ন সংগঠনের শিল্পীরা লালনের গান পরিবেশন করেন।
অনুষ্ঠানের শুরুতে অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। সেখানে বিভিন্ন বক্তা লালন সাঁইয়ের জীবনাদর্শ নিয়ে আলোচনা করেন। এর আগে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিল জেলা শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।