লালনের তিরোধান দিবসে লক্ষ্মীপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান
ডেইলি সান রিপোর্ট, লক্ষ্মীপুর
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পিএম
লালন শাহের তিরোধান দিবসে লক্ষ্মীপুরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন জেলা প্রশাসনের। ছবি: ডেইলি সান
মরমী সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে জেলা প্রশাসন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আজ রবিবার (১৮ অক্টোবর) এ আয়োজনে সাংস্কৃতিক পরিবেশনা করে জেলা শিল্পকলা একাডেমি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সম্রাট খীসা। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), সিভিল সার্জনের প্রতিনিধি এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।
র্যালি ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে লালন শাহের জীবন, দর্শন ও মানবতাবাদী চিন্তাধারার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এর মাধ্যমে এই মরমী সাধকের অসাম্প্রদায়িক চেতনা ও মানবপ্রেমের দর্শন তুলে ধরা হয়।