EN ☀️
×

Follow Us

কূটনীতি

বাংলাদেশ থেকে ওষুধ ও পাটপণ্য আমদানি বাড়াতে মিসরকে আহ্বান হুমায়ুন কবিরের

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পিএম

বাংলাদেশ থেকে ওষুধ ও পাটপণ্য আমদানি বাড়াতে মিসরকে আহ্বান হুমায়ুন কবিরের
অ অ

বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে ওষুধ ও পাটজাত পণ্য আমদানি করতে মিসরের প্রতি আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে যৌথ ব্যবসায়িক ফোরাম গঠন এবং ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর বিনিময়ের প্রস্তাবও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব প্রস্তাব দেন প্রতিমন্ত্রী।

বৈঠকে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন হুমায়ুন কবির। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মিসরের সাবেক প্রেসিডেন্ট আনোয়ার আল সাদাতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দুই দেশের শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তি তৈরি করেছিল।

দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে নিয়মিত দ্বিপক্ষীয় রাজনৈতিক পরামর্শ এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের ওপর গুরুত্ব দেন প্রতিমন্ত্রী।

বৈঠকে কৃষি, সার, শিক্ষা, জ্বালানি, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। এ ছাড়া ফিলিস্তিন ও রোহিঙ্গা সমস্যার শান্তিপূর্ণ সমাধানের বিষয়েও দুই পক্ষ আলোচনা করে।

আরও পড়ুন