EN ☀️
×

Follow Us

কূটনীতি

বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পিএম

বাংলাদেশি রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দি‌তে থাইল্যান্ডকে অনু‌রোধ

থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাতে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

অ অ

থাইল্যান্ডে বারবার চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার অনুরোধ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। রবিবার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদির সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ করেন। রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছেন, যেসব রোগীর প্রয়োজন, তাঁদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়া হবে।

সাক্ষাতে দুই পক্ষ দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক পর্যায়ে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বিদ্যমান সম্পর্কের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী দ্বিপাক্ষিক অংশীদারত্বকে নতুন উচ্চতায় নিতে ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফরের গুরুত্ব তুলে ধরেন।

এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূত বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি, যোগাযোগব্যবস্থা এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

চিকিৎসার জন্য ভিসা আবেদনকারী বাংলাদেশিদের প্রতি থাইল্যান্ডের উদার সমর্থনের প্রশংসা করেন হুমায়ুন কবির।

প্রতিমন্ত্রী আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপ মর্যাদার জন্য বাংলাদেশের আবেদন এবং রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপে (আরসিইপি) যোগদানের আকাঙ্ক্ষার প্রতি অব্যাহত সমর্থনের জন্য থাইল্যান্ড সরকারকে ধন্যবাদ জানান।

সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালতের দেওয়া রায়ের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বাংলাদেশ থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে থাইল্যান্ডের অব্যাহত সমর্থন কামনা করেন। এসব বিষয়ে থাইল্যান্ডের পক্ষ থেকে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন রাষ্ট্রদূত।

আরও পড়ুন