EN ☀️
×

Follow Us

কূটনীতি

সশস্ত্র বাহিনী দিবসে ইউএস আর্মির শুভেচ্ছা, সম্পর্ক জোরদারের প্রত্যাশা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ পিএম

সশস্ত্র বাহিনী দিবসে ইউএস আর্মির শুভেচ্ছা, সম্পর্ক জোরদারের প্রত্যাশা

ছবি: ইউএস আর্মি প্যাসিফিকের ফেসবুক থেকে

অ অ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর প্যাসিফিক কমান্ড ‘ইউএস আর্মি প্যাসিফিক’। একই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ও মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়তে বাংলাদেশের সঙ্গে সামরিক অংশীদারত্ব আরও সম্প্রসারণের প্রত্যাশা ব্যক্ত করেছে সংস্থাটি।

শনিবার (২১ নভেম্বর) ইউএস আর্মি প্যাসিফিকের অফিশিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ শুভেচ্ছা জানানো হয়। 

পোস্টে বলা হয়, ‘শুভ বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস! ২০২৬ সালজুড়ে ইউএস আর্মি প্যাসিফিক এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা কার্যক্রমের মাধ্যমে পারস্পরিক সম্পর্ক অব্যাহত রেখেছে। এর মধ্যে রয়েছে উচ্চপর্যায়ের নেতৃত্বের সফর, ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক সিম্পোজিয়াম এবং যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং’।’

এসব কার্যক্রম দুই দেশের সামরিক বাহিনীর মধ্যকার সম্পর্ককে আরও শক্তিশালী করছে উল্লেখ করে পোস্টে আরও বলা হয়, ‘এই উদ্যোগগুলো পারস্পরিক বোঝাপড়া গভীর করার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তার প্রতি আমাদের যৌথ অঙ্গীকারকে আরও সুদৃঢ় করে।’

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে ইউএস আর্মি প্যাসিফিক লিখেছে, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে এই সম্পৃক্ততা আরও বাড়াতে এবং অব্যাহত সহযোগিতা ও অংশীদারত্বের মাধ্যমে একটি মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল এগিয়ে নিতে উন্মুখ হয়ে আছে।’

আরও পড়ুন