EN ☀️
×

Follow Us

কূটনীতি

দৃষ্টিপ্রতিবন্ধী এশিয়া কাপে পাকিস্তান চ্যাম্পিয়ন, ঢাকায় হাইকমিশনারের অভিনন্দন

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ পিএম

দৃষ্টিপ্রতিবন্ধী এশিয়া কাপে পাকিস্তান চ্যাম্পিয়ন, ঢাকায় হাইকমিশনারের অভিনন্দন

ছবি: সংগৃহীত

অ অ

দ্বিতীয় দৃষ্টিপ্রতিবন্ধী টি-টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জয়ে পাকিস্তান দলকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। শুক্রবার (২০ নভেম্বর) ঢাকার পাকিস্তান হাইকমিশনের প্রেস সেকশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টুর্নামেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হওয়ার কথা ছিল পাকিস্তানের। তবে বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচটি মাঠে গড়ানো সম্ভব হয়নি। পরে টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী পয়েন্টের ভিত্তিতে পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

এবারের আসরে স্বাগতিক বাংলাদেশসহ পাকিস্তান, ভারত ও শ্রীলঙ্কার দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দল অংশ নেয়। টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনার ইমরান হায়দার।

এ সময় তিনি অংশগ্রহণকারী সব দলের খেলোয়াড়দের নিষ্ঠা, অদম্য মানসিকতা এবং খেলোয়াড়সুলভ মনোভাবের ভূয়সী প্রশংসা করেন।

হাইকমিশন আরও জানায়, এই টুর্নামেন্টে পাকিস্তানের শিরোপা জয় কেবল দলটির জন্যই নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ায় অন্তর্ভুক্তিমূলক ক্রীড়াঙ্গনের বিকাশে একটি গর্বের মুহূর্ত।

আরও পড়ুন