EN ☀️
×

Follow Us

কূটনীতি

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে পুনঃনিয়োগ পেলেন গোলাম মোর্তোজা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৭:১২ পিএম

ওয়াশিংটনে প্রেস মিনিস্টার পদে পুনঃনিয়োগ পেলেন গোলাম মোর্তোজা
অ অ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে পুনঃচুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন গোলাম মোর্তোজা। তিনি সচিব পদমর্যাদায় এই দায়িত্ব পালন করবেন। 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে। 

পূর্বের চুক্তির ধারাবাহিকতায় আগামী ২১ নভেম্বর ২০২৬ থেকে ২০ নভেম্বর ২০২৭ পর্যন্ত এক বছর এই নিয়োগ বহাল থাকবে।

প্রজ্ঞাপনে জানানো হয়, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।

আরও পড়ুন