EN ☀️
×

Follow Us

কূটনীতি

দৃষ্টিপ্রতিবন্ধী ভারতীয় ক্রিকেট দলকে স্বাগত জানালেন ত্রিবেদী

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম

দৃষ্টিপ্রতিবন্ধী ভারতীয় ক্রিকেট দলকে স্বাগত জানালেন ত্রিবেদী
অ অ

ঢাকায় ইন্ডিয়া হাউসে ভারতীয় পুরুষদের দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট দলকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী। ২০২৬ সালের টি-টোয়েন্টি দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেট এশিয়া কাপের ফাইনালে অংশ নেওয়ার আগে তিনি দলকে শুভকামনা জানান।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক্স (সাবেক টুইটার) পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে হাইকমিশনার অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া ও ক্ষমতায়নে ভারতের অঙ্গীকার তুলে ধরেন। পুরুষ ও নারীদের দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটে প্রাতিষ্ঠানিক সহায়তার কথাও উল্লেখ করেন তিনি।

দৃষ্টিপ্রতিবন্ধীবান্ধব ক্রীড়ার প্রসারে ভারত ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনার ওপর গুরুত্ব দেন দীনেশ ত্রিবেদী।

উল্লেখ্য, ঢাকার বসুন্ধরায় এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে চলছে দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের এশিয়া কাপ ক্রিকেট ফর দ্য ব্লাইন্ড। প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে আয়োজিত এই আন্তর্জাতিক টুর্নামেন্টের সবকটি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। 

আরও পড়ুন