EN ☀️
×

Follow Us

কূটনীতি

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ ও চীন, ভারতের কূটনীতিকদের পৃথক বৈঠক

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পিএম

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইইউ ও চীন, ভারতের কূটনীতিকদের পৃথক বৈঠক

ছবি: সংগৃহীত

অ অ

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং চীনের শীর্ষ কূটনীতিকরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠকগুলো অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী, চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সাংবাদিকদের জানান, আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ‘থ্যাংকসগিভিং ডে’ উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতেই তিনি এই সাক্ষাৎ করেছেন।

পৃথক বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

তবে এসব বৈঠক সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, দীর্ঘদিন পর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দেশে ফিরেছেন। এ উপলক্ষে সংশ্লিষ্ট দেশ ও সংস্থার কূটনীতিকরা আলাদা আলাদাভাবে তাঁর সঙ্গে এই সৌজন্য বৈঠকে মিলিত হন।

আরও পড়ুন