EN ☀️
×

Follow Us

কূটনীতি

চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল যুক্তরাজ্যের পথে

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ এএম

চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদল যুক্তরাজ্যের পথে

ছবি: সংগৃহীত

অ অ

কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ) ইউকের আমন্ত্রণে যুক্তরাজ্য সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদল।

‘বাংলাদেশ ডেলিগেশন ভিজিট টু ওয়েস্টমিনস্টার’ কর্মসূচিতে অংশ নিতে রবিবার দিবাগত রাত ১টার দিকে প্রতিনিধিদলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

প্রতিনিধিদলে রয়েছেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী এবং সংসদ সদস্য মো. সেলিমুজ্জামান মোল্যা, মো. মতিয়ার রহমান, আব্দুল্লাহ আল আমিন, সাকিলা ফারজানা, সানসিলা জেবরিন ও মারদিয়া মমতাজ।

এ ছাড়া সফরসঙ্গী হিসেবে রয়েছেন জাতীয় সংসদের স্পিকারের একান্ত সচিব এবিএম রওশন কবীর।

আগামী ১৬ থেকে ২০ নভেম্বর যুক্তরাজ্যের পার্লামেন্টে এ সফর অনুষ্ঠিত হবে। সফরে দুই দেশের সংসদীয় সম্পর্ক জোরদার, সংসদীয় কমিটি ব্যবস্থা, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং সংসদীয় নজরদারি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় করা হবে।

এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন