EN ☀️
×

Follow Us

কূটনীতি

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পিএম

ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
অ অ

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ভারতীয় হাইকমিশনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মার্কিন দূতাবাসের একটি সূত্র সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছে। তবে দুই কূটনীতিকের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি। 

সূত্রটি জানিয়েছে, বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে বৈঠক হয়েছে।

চলতি বছরের ১২ জানুয়ারি ঢাকায় আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আর জুনে ঢাকায় আসেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

এমন এক সময়ে দুই কূটনীতিকের মধ্যে বৈঠক হলো, যখন বাংলাদেশ ও ভারতের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন চলছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের কাছে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে ঢাকা। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

এদিকে শেখ হাসিনা নিজেই আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা বলেছেন।

আরও পড়ুন