EN ☀️
×

Follow Us

কূটনীতি

যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভের আকস্মিক মৃত্যু

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১১:৩০ এএম

যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভের আকস্মিক মৃত্যু

ছবি: সংগৃহীত

অ অ

যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার দারিচেভ মারা গেছেন। বুধবার (১১ নভেম্বর) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তার মৃত্যুর খবর জানিয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়।

জ্যেষ্ঠ এই কূটনীতিক পশ্চিমা দেশগুলোর কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। ২০২৫ সালের মার্চে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন। দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের প্রচেষ্টার অংশ হিসেবে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছিল।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর মস্কো ও ওয়াশিংটনের সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ইউক্রেনকে সরাসরি সামরিক সহায়তা দেয় যুক্তরাষ্ট্র। অন্যদিকে, রাশিয়ার ওপর নজিরবিহীন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন।

তবে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার নতুন সম্ভাবনা তৈরি হয়।

যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাওয়ার আগে ২০১৪ থেকে ২০২১ সাল পর্যন্ত কানাডায় রাশিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন দারিচেভ। এরপর তিনি রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা বিভাগের দায়িত্বে ছিলেন।

সূত্র: সিএনএন

আরও পড়ুন