নিরাপদ অভিবাসন ও অধিকার রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত সুইজারল্যান্ডের
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৩:০১ পিএম
ছবি: সংগৃহীত
নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং অভিবাসী কর্মীদের অধিকার রক্ষায় কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে সুইজারল্যান্ড।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকায় বাংলাদেশ পার্লামেন্টারি ককাস অন মাইগ্রেশন, রাইটস অ্যান্ড ডেভেলপমেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এ প্রতিশ্রুতির কথা জানায় দেশটির দূতাবাস।
অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশে সুইজারল্যান্ড দূতাবাসের উপপ্রধান ও সহযোগিতা বিভাগের প্রধান দিয়েপাক এলমার।
তিনি আশা প্রকাশ করেন, এই ককাস আলোচনা থেকে বাস্তব পদক্ষেপের দিকে এগিয়ে যাবে। এ জন্য সংসদীয় নজরদারি, জবাবদিহি এবং কার্যকর নীতি প্রণয়নের ওপর গুরুত্ব দেন তিনি।
দিয়েপাক এলমার বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে অভিবাসী কর্মী ও তাঁদের পরিবারের জীবনে বাস্তব পরিবর্তন আসা উচিত। কার্যকর নীতি ও জবাবদিহি নিশ্চিত করা গেলে অভিবাসী কর্মীদের অধিকার ও সুরক্ষা আরও জোরদার হবে।
