EN ☀️
×

Follow Us

কূটনীতি

অবকাঠামো ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১২:১০ পিএম

অবকাঠামো ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চীনের সঙ্গে বাংলাদেশের চুক্তি

ছবি: পিএমও

অ অ

অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চীনের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাগেরহাটের মোংলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা স্মারক সই হয়।

ইনভেস্ট বাংলাদেশ এবং চীনের চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়। এতে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন ইনভেস্ট বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল জোন বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং।

অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।


সমঝোতা স্মারকের আওতায় অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস, শিল্প, জ্বালানি, পরিবেশ এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা ও বিনিয়োগের বিষয়ে কাজ করবে দুই পক্ষ।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি এবং সংশ্লিষ্ট অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে তাঁর।

আরও পড়ুন