EN ☀️
×

Follow Us

কূটনীতি

পরিচ্ছন্ন জ্বালানিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া অংশীদারত্ব জোরদার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পিএম

পরিচ্ছন্ন জ্বালানিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া অংশীদারত্ব জোরদার
অ অ
পরিচ্ছন্ন জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে একসঙ্গে কাজ করছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। এ লক্ষ্যে সম্প্রতি অস্ট্রেলিয়ার পরিচ্ছন্ন জ্বালানিবিষয়ক কোম্পানিগুলোর একটি উচ্চপর্যায়ের বাণিজ্য প্রতিনিধিদল বাংলাদেশ সফর করেছে। সফরে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদারত্বের নতুন সুযোগ নিয়ে আলোচনা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) অস্ট্রেলিয়ান হাইকমিশন, বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়।

অস্ট্রেলিয়ার বাণিজ্য ও বিনিয়োগ কমিশন (অস্ট্রেড) এ প্রতিনিধিদলের সফরের আয়োজন করে। প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের সরকারি ও শিল্প খাতের নেতাদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি ব্যাটারি সংরক্ষণব্যবস্থা, সৌরবিদ্যুৎ প্রযুক্তি, বৈদ্যুতিক প্রকৌশল এবং বৈদ্যুতিক যানবাহনের চার্জিং অবকাঠামো খাতে বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে অংশীদারত্ব গড়ে তোলার উদ্যোগ নেন।

এদিকে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনা যাচাইয়ে একটি সমীক্ষা প্রকাশ করেছে অস্ট্রেলীয় হাইকমিশন ও অস্ট্রেড। ‘আনলকিং বাংলাদেশ-অস্ট্রেলিয়া রিনিউয়েবল এনার্জি পার্টনারশিপ পটেনশিয়াল’ শীর্ষক এ সমীক্ষায় বিনিয়োগের সুযোগ এবং প্রয়োজনীয় নীতিগত কাঠামো তুলে ধরা হয়েছে।

সমীক্ষাটিতে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা জোরদারে দুই দেশের সহযোগিতার সম্ভাবনার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
পরিচ্ছন্ন জ্বালানির সম্ভাবনাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া উভয় দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এ উদ্যোগের লক্ষ্য।
আরও পড়ুন