যুক্তরাষ্ট্রের দুই লাখ টনের বেশি শস্য বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে: ক্রিস্টেনসেন
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:০৫ পিএম
খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের দুই লাখ টনেরও বেশি উন্নত মানের গম ও অন্যান্য শস্য ইতিমধ্যে বাংলাদেশের মানুষের খাবার এবং গবাদিপশুর খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে।
রবিবার (২৫ অক্টোবর) ঢাকায় মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।
পোস্টে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানমের সঙ্গে তার অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে আসা উন্নত মানের গম ও অন্যান্য শস্য বাংলাদেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখছে। পাশাপাশি এসব শস্য ব্যবহারের ফলে খরচও কমছে।
রাষ্ট্রদূত আরও বলেন, যুক্তরাষ্ট্রের এসব শস্যের ব্যবহার দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও শক্তিশালী করছে।