বাংলাদেশে মার্কিন দুতাবাসের বার্তা
মামলায় গ্রেপ্তার হলে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশে কোনো মামলায় কেউ গ্রেপ্তার হলে তার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিশেষ পোস্টে দূতাবাস এই তথ্য নিশ্চিত করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই পোস্টে মার্কিন দূতাবাস জানায়, ‘আপনি কোনো কারণে গ্রেপ্তার হলে আপনার বিদ্যমান যুক্তরাষ্ট্রের ভিসাটি বাতিল হয়ে যেতে পারে। শুধু তা-ই নয়, এর ফলে আপনাকে যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফেরত পাঠানো (ডিপোর্ট) হতে পারে এবং ভবিষ্যতে নতুন করে মার্কিন ভিসা পাওয়ার ক্ষেত্রেও আপনি স্থায়ীভাবে অযোগ্য বলে বিবেচিত হতে পারেন।’
এর আগে গত সপ্তাহে দেওয়া অন্য এক তথ্যমূলক পোস্টে দূতাবাস স্পষ্ট করেছিল যে, বি১/বি২ ভিজিটর ভিসার আওতায় কেবল পর্যটন, অবকাশযাপন বা ছুটি কাটানো, কেনাকাটা, বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাৎ, ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে বৈঠক এবং বিভিন্ন সভা ও সম্মেলনে অংশ নেওয়ার মতো সুনির্দিষ্ট ক্ষেত্রে সাময়িক কাজের অনুমতি পাওয়া যেতে পারে।
তবে যেকোনো ধরনের আইনি জটিলতা বা গ্রেপ্তার হওয়া ব্যক্তি এই সুবিধার আওতাভুক্ত থাকবেন না।
প্রশাসনিক ও আইনি কঠোরতার অংশ হিসেবে মার্কিন দূতাবাসের এই আকস্মিক সতর্কবার্তা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে ভ্রমণ ও অভিবাসনে ইচ্ছুকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।