সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পিএম
ছবি: বাসস
সৌদি আরবে হুথিদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। দাম্মাম বিমানবন্দরে হামলাসহ এসব ঘটনায় হতাহত হওয়ার পরিপ্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা।
একই সঙ্গে হামলায় আহত দুই বাংলাদেশির বিষয়টি উল্লেখ করে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে ঢাকা।
এ ছাড়া সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। পাশাপাশি কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।