EN ☀️
×

Follow Us

কূটনীতি

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদিতে নিহত পরিবারের সদস্যদের সাক্ষাৎ

সৌদি আরব থেকে ক্ষতিপূরণ পেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌদিতে নিহত পরিবারের সদস্যদের সাক্ষাৎ
অ অ

২০২৩ সালে সৌদি আরবে নিহত এক প্রবাসী বাংলাদেশির পরিবারের সদস্যরা পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) তারা প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সৌদি আরব থেকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরিবারের সদস্যরা। এ সময় প্রতিমন্ত্রী তাদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।

২০২৩ সালে সৌদি আরবে নিহত ওই প্রবাসী বাংলাদেশির পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করে পরিবারটি।

আরও পড়ুন