EN ☀️
×

Follow Us

কূটনীতি

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশে দুর্গাপূজা উদযাপন হচ্ছে: ভারতীয় হাইকমিশনার

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পিএম

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশে দুর্গাপূজা উদযাপন হচ্ছে: ভারতীয় হাইকমিশনার

বনানী পূজামণ্ডপে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত

অ অ

উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশে দুর্গাপূজা উদযাপন হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (১৯ অক্টোবর) বনানী পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ বর্ণিল পরিবেশে এবার বাংলাদেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন হচ্ছে।

প্রথমবারের মতো বাংলাদেশে এই উদ্‌যাপনে এসে নিজের দেশ ভারতের সাথে সাংস্কৃতিক সম্প্রীতির মিল খুঁজে পান তিনি।

তিনি আরও বলেন, সম্প্রীতি গড়তে হলে সবার মধ্যে সহাবস্থান জরুরি।

দীনেশ ত্রিবেদী বলেন, পূজায় হাইকমিশনার হিসেবে আসিনি। এসেছি পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে।

এ সময় পূজামণ্ডপে দেশ ও দশের শান্তি ও মঙ্গল প্রার্থনা করে অঞ্জলি দেন তিনি। উৎসবমুখর পরিবেশে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে বলেও প্রত্যাশা করেন ভারতীয় হাইকমিশনার।

আরও পড়ুন