EN ☀️
×

Follow Us

কূটনীতি

জ্বালানি, বন্দর ও বাণিজ্যে বিনিয়োগ বাড়াতে আগ্রহী আরব আমিরাত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:৫১ এএম

জ্বালানি, বন্দর ও বাণিজ্যে বিনিয়োগ বাড়াতে আগ্রহী আরব আমিরাত

ছবি: সংগৃহীত

অ অ

জ্বালানি, বাণিজ্য, বন্দর ও লজিস্টিকস খাতে বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ সহযোগিতা বাড়াতে আগ্রহী সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এসব খাতে যৌথভাবে কাজের সম্ভাবনা নিয়ে বৃহস্পতিবার ঢাকায় দুই পক্ষের মধ্যে বৈঠক হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আলহামুদি এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ঈসা কাজিম ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক করেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানায়। 

বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ সম্পর্ক জোরদার এবং গুরুত্বপূর্ণ খাতগুলোতে সহযোগিতার নতুন সুযোগ খুঁজে বের করার বিষয়ে আলোচনা হয়।

বিশেষ করে বাণিজ্য, অবকাঠামো ও লজিস্টিকস খাতে সহযোগিতা বাড়িয়ে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

আরও পড়ুন