EN ☀️
×

Follow Us

কূটনীতি

কৃষি গবেষণায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে কানাডা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১০:৩২ এএম

কৃষি গবেষণায় বাংলাদেশের সঙ্গে কাজ করবে কানাডা

ছবি: কানাডা হাইকমিশনের ফেসবুক পেজ।

অ অ

কৃষকদের উৎপাদন বাড়ানো, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে কানাডা। এ লক্ষ্যে কৃষি গবেষণা ও নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে কানাডার প্রতিষ্ঠান বায়োএন্টারপ্রাইজ কানাডা আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্রের (সিমিট) সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলবে।

সম্প্রতি কক্সবাজারে সিমিটের কার্যক্রম পরিদর্শন করেন কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। 

এ সময় তাঁরা কৃষি গবেষণা ও নতুন উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের কৃষকদের কীভাবে সহায়তা করা যায়, তা নিয়ে আলোচনা করেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশের কানাডা হাইকমিশন এক ফেসবুক পোস্টে এ তথ্য জানায়।

এই অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের কৃষকদের চাহিদা অনুযায়ী নতুন কৃষিপদ্ধতি ও উদ্ভাবনী সমাধান ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এতে কৃষকেরা উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে তৈরি হওয়া নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা পাবেন বলে আশা করা হচ্ছে। 

এ উদ্যোগে কানাডা ও বাংলাদেশের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগানো হবে। এর মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তা জোরদার করার পাশাপাশি কৃষিনির্ভর মানুষের জন্য নতুন আয়ের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে।

আরও পড়ুন