দিল্লীতে ভারতের সেনাপ্রধানের সাথে দিনেশ ত্রিবেদীর সাক্ষাৎ
ডেইলি সান রিপোর্ট, ঢাকা
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০১:১২ এএম
ছবি: দিল্লীতে ভারতের সেনাপ্রধান (সিওএএস) জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বাংলাদেশের নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। সংগৃহীত
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী নয়া দিল্লিতে ভারতের সেনাপ্রধান (সিওএএস) জেনারেল ধীরাজ শেঠের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) এই উচ্চপর্যায়ের বৈঠকে ভারত ও বাংলাদেশের পারস্পরিক দ্বিপাক্ষিক সহযোগিতা এবং দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আরও সুদৃঢ় করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
এর আগে ওই একই দিনে, ত্রিবেদী নয়া দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও সাক্ষাৎ করেন। উভয় পক্ষের ইতিবাচক ও গঠনমূলক উপায়ে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে একে পরবর্তী স্তরের দ্বিপাক্ষিক পরামর্শ হিসেবে দেখা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে উভয় দেশের নিরাপত্তা ও সামরিক সহযোগিতার বিভিন্ন দিক গুরুত্বের সাথে স্থান পায়।
গত সোমবার (৫ অক্টোবর) বিমানে ঢাকা থেকে দিল্লি গিয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তবে তার এ সফর নিয়ে বাংলাদেশে ভারতের দূতাবাস, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ চলতি বছরের ৩০ জুন এ পদে নিয়োগ পান।
