EN ☀️
×

Follow Us

কূটনীতি

সুইজারল্যান্ড দূতাবাসের নৈশভোজে নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পিএম

সুইজারল্যান্ড দূতাবাসের নৈশভোজে নিরাপদ অভিবাসন নিয়ে আলোচনা
অ অ

অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষা এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে অংশীদারিত্ব জোরদারের কথা জানিয়েছে সুইজারল্যান্ড।

রবিবার (৪ অক্টোবর) ঢাকার সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ও হেড অব কোঅপারেশন দীপক এলমারের আয়োজনে অনুষ্ঠিত এক নৈশভোজে এসব আলোচনা হয়।

অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত ছিলেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব ও অতিরিক্ত সচিব ছাড়াও আইওএম বাংলাদেশ এবং আইএলও বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে টেকসই ও মর্যাদাপূর্ণ শ্রম অভিবাসন ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে যুক্ত পক্ষগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

আরও পড়ুন