EN ☀️
×

Follow Us

কূটনীতি

পোখরার সঙ্গে ঢাকার সরাসরি ফ্লাইট চান নেপালের রাষ্ট্রদূত

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পিএম

পোখরার সঙ্গে ঢাকার সরাসরি ফ্লাইট চান নেপালের রাষ্ট্রদূত
অ অ

ঢাকা-পোখরা সরাসরি ফ্লাইট চালুর মাধ্যমে বাংলাদেশ ও নেপালের মধ্যে পর্যটন, ব্যবসা ও তীর্থযাত্রার নতুন সুযোগ তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের একটি সেশনে তিনি এ তাগিদ দেন।

ঘনশ্যাম ভান্ডারী বলেন, নেপালের পোখরায় ২০২৩ সালে আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয়েছে। এখন ঢাকার সঙ্গে সরাসরি বিমান যোগাযোগের অপেক্ষায় রয়েছে বিমানবন্দরটি।

ঢাকা-পোখরা সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মানুষের যোগাযোগ আরও বাড়বে। একই সঙ্গে পর্যটন ও ব্যবসায় নতুন সম্ভাবনা তৈরি হবে।

নেপালের রাষ্ট্রদূত বলেন, বর্তমানে ঢাকা ও কাঠমান্ডুর মধ্যে প্রতি সপ্তাহে প্রায় এক ডজন ফ্লাইট চলাচল করে। দুই দেশের মানুষের চাহিদা ও সম্ভাবনার তুলনায় এই সংখ্যা খুবই কম।

তাই দুই দেশের মধ্যে আরও সড়ক, বিমান ও নৌপথ চালুর মাধ্যমে যোগাযোগব্যবস্থাকে বৈচিত্র্যময় করা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

ঘনশ্যাম ভান্ডারী বলেন, বাংলাদেশ নেপালকে মোংলা ও চট্টগ্রাম সমুদ্রবন্দর ব্যবহারের সুযোগ দিয়েছে। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও বাড়ানোরও সুযোগ রয়েছে।

সম্মেলনে সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, গবেষক, সাংবাদিক, ব্যবসায়ী, নিরাপত্তা বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি, উদ্ভাবক ও তরুণ নেতৃত্ব অংশ নিয়েছেন।

তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনটি আগামী ৫ অক্টোবর শেষ হবে।

আরও পড়ুন