EN ☀️
×

Follow Us

কূটনীতি

চট্টগ্রামে সহকারী ভারতীয় হাইকমিশনের বৃক্ষরোপন কর্মসূচি

ডেইলি সান রিপোর্ট, ঢাকা

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ এএম

চট্টগ্রামে সহকারী ভারতীয় হাইকমিশনের বৃক্ষরোপন কর্মসূচি

ছবি: সংগৃহীত

অ অ

পাক্ষিক সেবা কর্মসূচি ‘সেবা পখওয়াড়া ২০২৬’ এর অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে চট্টগ্রামস্থ সহকারী ভারতীয় হাইকমিশন। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) কূটনৈতিক মিশনটির সামাজিক যোগাযোগমাধ্যমে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়।

প্রকৃতির সুরক্ষা ও পরিবেশগত টেকসই উন্নয়নের লক্ষ্যে সামষ্টিক দায়িত্ববোধ এবং সেবার মূল চেতনা এই উদ্যোগের মাধ্যমে  ফুটিয়ে তোলা হয়। কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ এবং সবুজ ও স্বাস্থ্যকর ভবিষ্যতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

উদ্যোগটি প্রকৃতির সুরক্ষা ও পরিবেশ রক্ষায় সবার সম্মিলিত দায়িত্বকে উৎসাহিত করে বলে জানানো হয়।

আরও পড়ুন